ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে অজ্ঞাত নারীর ৫ খণ্ডের লাশ উদ্ধার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

4_22
ছবি: প্রতীকি

চট্টগ্রাম নগরীর বন্দর থানার আনন্দবাজার সিটি কর্পোরেশনের ময়লার ডিপো থেকে অজ্ঞাতনামা এক নারীর খন্ডিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা দেড়টার দিকে লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

সিএমপি’র বন্দর থানার ওসি জাহিদুল ইসলাম জানান, সিটি কর্পোরেশনের ওই ময়লার ডিপোতে টোকাই ছেলেরা ময়লা নাড়াচাড়ার সময় খন্ডিত লাশ দেখে এলাকার লোকজনকে বলে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ময়লার ডিপো থেকে ৫ খন্ডে পড়ে থাকা লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। তবে তাৎক্ষনিকভাবে লাশের নাম পরিচয় জানাতে পারেননি। তদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন তিনি।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) বদরুল মামুন বলেন, সারা শহরের ময়লা-আবর্জনা জমা করে আনন্দবাজার ময়লার ডিপোতে ফেলা হয় প্রতিদিন। উদ্ধার করা অজ্ঞাতনামা এ নারীর বয়স ৩০ থেকে ৩২ বছর হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। তিনি জানান, অনুমান করা হচ্ছে এ নারীকে হত্যার পর লাশ টুকরো করে ময়লার সাথে ফেলে দিয়েছে।

 

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print