ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পুলিশের এএসআই নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

Screenshot_1
দুর্ঘটনায় এএসঅাই নিহত হওয়ার পর সকালে ঘটনাস্থল পরিদর্শন করছেন পুলিশ কর্মকর্তারা।

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার মাইলের মাথা এলাকায় সড়ক দুর্ঘটনায় পুলিশের পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। নিহত এএসআই’র নাম রূপন কান্তি নাথ (৩২)।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত রূপন কান্তি নাথের বাড়ি সীতাকুণ্ড উপজেলায় বলে পুলিশ নিশ্চিত করেছে।

ইপিজেড থানার ডিউটি অফিসার এসআই জাফর আলম জানান, গতকাল রাতে ডিউটি শেষ করে থানা থেকে মোটর সাইকেল যোগে বাসায় ফেরার পথে মাইলের মাথা এলাকায় এএসআই’র নাম রূপন কান্তি নাথের মোটর সাইকেলকে ধাক্কা দেয় একটি মাইক্রোবাস।

এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরপরই তার লাশ থানায় আনা হয়। লাশ এখনো থানায় রয়েছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হবে। পরে সীতাকুণ্ডের গ্রামের বাড়িতে পাঠানো হবে।

তবে এসআই জাফর নিহত রূপম কান্তি সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পারেননি।

সর্বশেষ

চট্টগ্রাম নগরীতে ৩৩০ সন্ত্রাসীর প্রবেশ-অবস্থান নিষিদ্ধ ঘোষণা

ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা যাবে না: তারেক রহমান

বোয়ালখালীতে অস্ত্রসহ আপন দুই ভাই গ্রেফতার

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

দক্ষিণ হালিশহর বিএনপি নেতা সাইফুর রহমান এর বহিস্কারাদেশ প্রত্যাহার

জুলাই-আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারীদের দায়মুক্তির অধ্যাদেশ

শ্বশুর বাড়ীর অত্যাচার সইতে না পেরে সন্তান নিয়ে গৃহবধূর খালে ঝাপ,শিশুর মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print