ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মিতু হত্যার নিন্দা আল-কায়দার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

BABUL-03
নিহত মাহমুদা আক্তার মিতু ফাইল ছবি।

বাংলাদেশে সাম্প্রতিক অনেকগুলো হত্যাকাণ্ডে আল-কায়দা ও আইএস’র দায় স্বীকারের খবর প্রকাশ করে আসছে সাইট ইন্টেলিজেন্স। তবে এবারই প্রথম তাদের নিন্দা জানানোর খবর দিয়েছে সাইট ইন্টেলিজেন্স।

পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যার নিন্দা জানিয়েছে আল-কায়দা ভারতীয় উপমহাদেশ (একিউআইএস) শাখা, এমনটাই দাবি করেছে পর্যবেক্ষণকারী ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।

সাইট ইন্টেলিজেন্স গ্রুপের এক প্রতিবেদনে বলা হয়, এক বিবৃতিতে এ হত্যাকাণ্ডের নিন্দা প্রকাশ করেছে আনসার আল ইসলাম।

আনসার আল ইসলাম সাইট ইন্টেলিজেন্সকে জানায়, এ ধরনের হত্যাকাণ্ড ইসলামে সমর্থিত নয়।

বাবুলের জঙ্গিবিরোধী ভূমিকার জন্যই তার স্ত্রীকে হত্যা করা হয়ে থাকতে পারে- এ ধারণার ওপর ভিত্তি করেই এ হত্যাকাণ্ডের তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক উপ-কমিশনার ও পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে ৫ জুন গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

সে সময় বাবুল আক্তার পুলিশ সদর দফতরে যোগদানের জন্য ঢাকায় অবস্থান করছিলেন।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print