ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কবর দিতেও চাঁদা দাবী…!

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ছবি প্রতিকী
ছবি প্রতিকী

কক্সবাজার সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নে মৃত এক নারীকে কবরস্থ করতে ১০ হাজার টাকা চাঁদা দাবী করে এক ব্যক্তি। ১১ জুন শনিবার সকাল ৮ টায় ওই ইউনিয়নের খামার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন গোরস্থানে এঘটনা ঘটেছে।

এলাকাবাসী জানান, স্থানীয় আনোয়ারা বেগম নামে অসুস্থ এক বিধবা শুক্রবার রাতে মারা যান। তাকে দাফন করার জন্য শনিবার সকালে খামার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফনের জন্য কবর খুঁড়তে যান আত্মীয় স্বজনরা।

বিধবার ছোট ভাই আমান উল্লাহ জানান, কবরের স্থান নির্ধারণ করার পর ঝোঁপঝাড় পরিস্কার করার সময় খামার পাড়ার জনৈক ছৈয়দ নুর নামের এক ব্যক্তি এসে কবর খননে বাধা দেয়।

কবর খুড়তে যাওয়া চাঁদ মিয়া বলেন, কবরস্থানের জমি ছৈয়দ নুর নিজের উল্লেখ করে দশ হাজার টাকা দাবী করা হয়। এ নিয়ে কবরস্থানে হট্টগোল শুরু হলে চারদিক থেকে জনগন সমবেত হলে অবস্থার বেগতিক দেখে চম্পট দেয় ছৈয়দ নুর ।

এব্যাপারে অভিযুক্ত ছৈয়দ নূর জানান, এটা আসলে একটু ভুল হয়ে গেছে। পরে কবর খুড়তে দেয়া হয়েছে এবং বিধবা নারীকে দুপুরে কবরস্থ করতে আমি সহযোগীতা করেছি।

মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা জানান, গত এপ্রিল মাসে মসজিদের দোতলা সম্প্রসারণ কাজ করার সময়ও বাধা দিয়েছিল উক্ত ছৈয়দ নূর।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print