ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

প্রধানমন্ত্রীর কাছে তথ্য থাকলে মানুষ গুপ্ত হত্যার শিকার কেন – রব

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

1465743255
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন আ স ম আব্দুর রব।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি স্টিয়ারিং কমিটির সভার প্রস্তাবে বলা হয়েছে, প্রধানমন্ত্রী যখন বলেন সকল গুপ্তহত্যার তথ্য আছে, তাহলে খুনিদের আগে থেকেই গ্রেপ্তার না করে এত লোক হত্যার সুযোগ দেয়া হলো কেন তা জনগণের নিকট দুর্বোধ্য।

রোববার বিকেল ৪টায় দলের সভাপতির উত্তরার বাসভবনে অনুষ্ঠিত হয় স্টিয়ারিং কমিটি এ সভা।

পরে জেএসডির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আরো বলা হয়, সুপ্রিম কোটের্র রায় মোতাবেক বিনা পরোয়ানায় গ্রেপ্তার না করা এবং যেনতেনভাবে রিমান্ডে না নেয়ার আদেশ দেয়ার পরও গত দুই দিনে ৩ হাজারেরও বেশি মানুষ গ্রেপ্তার করা হলো কিভাবে?

বিবৃতিতে বলা হয়, আমরা জঙ্গি, সন্ত্রাসী ও খুনিদের গ্রেপ্তার ও বিচার চাই, তবে তা অবশ্যই আইন ও হাইকোর্ট-সুপ্রিম কোর্টের রায় মোতাবেক হতে হবে।

জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, সিনিয়র সহ-সভাপতি এম এ গোফরান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল করিম ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ মিয়া, সহ-সভাপতি মিসেস তানিয়া ফেরদৌসী ও সাংগঠনিক সম্পাদক এস এম আনছার উদ্দিন।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print