ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে ট্রাকের ধাক্কায় ৪ নারী শ্রমিক নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল
কুষ্টিয়া জেনারেল হাসপাতাল

সোমবার সকাল পৌনে ৮টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ভাদালিয়া এলাকায় ট্রাকের ধাক্কায় তামাকের প্রোসেসিং কারখানার (বিটিসি) চার নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।

নিহত শ্রমিকরা হলেন- জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার লক্ষ্মীপুর এলাকার মৃত পিতাহার মির্জার স্ত্রী রাবেয়া খাতুন (৬৫), মৃত আক্কাস মণ্ডলের স্ত্রী কমেলা খাতুন (৬৩), মৃত তফায় শেখের স্ত্রী ফজিরন খাতুন (৪৫) ও একই উপজেলার মধুপুর এলাকার লিয়াকতের স্ত্রী নুখীজন নেছা (৪৭)।

সকালে তামাকের প্রোসেসিং কারখানায় (বিটিসি) কাজের উদ্দেশ্যে ওই নারীরা শ্যালোইঞ্জিনচালিত আগলামনে করে কুষ্টিয়া আসছিল। এ সময় ভাদালিয়া বাজারের কাছে পৌঁছালে পিছন থেকে একটি ট্রাক তাদের গাড়িটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয়। এছাড়া আহত হন আরো ৬ জন যাত্রী। দ্রুত তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে আরো দুইজনের মৃত্যু হয়। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী এ বিষয় নিশ্চিত করেন।

‘ঘটনাস্থলে গিয়ে আমরা উদ্ধার তৎপরতার চেষ্টা করেছি। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান, কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়ার স্টেশন ম্যানেজার আলী সাজ্জাদ।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print