ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নোয়াখালীতে কলেজ ছাত্রকে গুলি করে হত্যা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

tmpphpo5lhwX-485x336
ছবি প্রতিকী

নোয়াখালীর সোনাইমুড়িতে ঘরে ঢুকে এক কলেজছাত্রকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছে আরো তিন জন।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে আসিফের ছোট ভাইয়ের সাথে স্থানীয় সন্ত্রাসীদের কথা কাটাকাটি হয়। নিহত আসিফ উদ্দিন শান্ত নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। রাতেই ১০/১২ জনের একদল সন্ত্রাসী ডাকাত পরিচয়ে ঘরের দরজা ভেঙ্গে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। এক পর্যায়ে তাদের ছোড়া গুলিতে বিদ্ধ হন আসিফ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, গুলিবিদ্ধ আসিফকে রাত দুইটার দিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর লাশ হাসপাতালের মর্গে রয়েছে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম বলেন, সন্ত্রাসীদের গুলিতে এক কলেজ ছাত্র নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

সর্বশেষ

যাকাতের সুষম বন্টনের মাধ্যমে দারিদ্রতা দূর করা সম্ভব

বিভিন্ন মাজার জেয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছেন আসলাম চৌধুরী

কাংঙ্খিত উন্নয়নের জন্য দাঁড়িপাল্লার বিকল্প নেই : মুহাম্মদ নজরুল ইসলাম

সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনি জনসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান

রাঙ্গুনিয়ায় ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বেলাল গ্রেপ্তার

মায়ের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে প্রার্থীতা প্রত্যাহার, অপপ্রচারের বিরুদ্ধে মুখ খুললেন মুফতি ইমরান

তারেক রহমানের জনসভা হবে গণমানুষের মিলনমেলা : আবু সুফিয়ান

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print