ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

Jpeg

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

Jpeg
চট্টগ্রামের বন্দর টিলায় দুর্ঘটনায় কবলিত কার্ভাডভ্যান। ছবি: আল আমিন সিকদার

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯ টা ৩০ দিকে ইপিজেড থানার বন্দরটিলা আয়েশার মার গলির সামনে দ্রুতগামী কার্ভাডভ্যান রিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, রিকশা চালক বাবুল (৪৫) ও যাত্রী কোহিনুর(৪৫) বেগম। রিকশা চালক ঘটনাস্থলে এবং যাত্রী কোহিনুর হাসপাতালে নেয়ার পথে মারা যান।

নিহত বাবুল পিরোজপুর জেলার, মঠবাড়িয়া থানার, কুমার পাড়া গ্রামের ফুলমিয়ার পুত্র। নিহত যাত্রী কোহিনুর একই থানার তালুকদার বাড়ির আব্দুর ছত্তারের স্ত্রী।

Jpeg
কার্ভাডভ্যানের ধাক্কায় চূর্ণ বিচূর্ণ হয়ে পড়া রিকশা।

ইপিজেড থানায় ডিউটি অফিসার এএসআই খুরশিদ জানান, সকালে একটি কর্ভাডভ্যান বেপরোয়া গতিতে যাওয়ার সময় যাত্রীসহ রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে রিকশা চালক নিহত হয়। ২ জন যাত্রী আহত হয়। তাদের হাসপাতালে নেয়ার পথে এজন নারী মারা যান।

আহত জাকির (৩৫)কে পতেঙ্গা মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ কার্ভাডভ্যানসহ এর চালক পারভেজ (১৮) কে আটক করে পুলিশে দিয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print