ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বায়োজিদের ছাত্রদল কর্মী বার্মা সাইফুল গ্রেফতার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ছাত্রদল নেতা সাইফুল
ষ্টেশন রোড থেকে গ্রেফতার ছাত্রদল কর্মী বার্মা সাইফুল।

সিএমপি’র বায়োজিদ থানার তালিকাভূক্ত সন্ত্রাসী ১০টি মামলার আসামী ছাত্রদল কর্মী মো: সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা ৭ দিকে নগরীর কোতোয়ালী থানার ষ্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে বায়োজিদ বোস্তামী থানা পুলিশ।

সিএমপি বায়োজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন সাইফুলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাইফুলের বিরুদ্ধে মোট ১০টি মামলা রয়েছে। এর মধ্যে ৭টি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। দ্রুতবিচার, চাঁদাবাজি, মারামারিসহ রাজনৈতিক মামলা রয়েছে। এসব মামলায় সে দীর্ঘদিন পালাতক ছিল।

মঙ্গলবার সন্ধ্যার দিকে গোপন খবরের ভিক্তিতে থানার  এসআই আব্দুর রব ও তার সংগীয় অফিসার ফোর্সদের সহায়তায় ষ্টেশন রোড এলাকা থেকে বার্মা সাইফুলকে গ্রেফতার করা হয়েছে।

সে বায়োজিদ থানার বার্মা কলোনীর বাসিন্দ নূরুল আমীন কসাই’র পুত্র। গ্রেফতারকৃত বার্মা সাইফুল বিএনপির নেতা আব্দুল্লাহ আল নোমানের অনুসারি বলে স্থানীয় সুত্রে জানাগেছে।

তবে বয়োজিদ থানা বিএনপি নেতারা জানান, সাইফুলের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলায় রাজনৈতিক। এসব মামলায় তিনি আদালত থেকে জামিনে রয়েছেন। পুলিশ তাকে গ্রেফতার করে হয়রানী করছে।

 

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print