ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে বনফুলকে ১৫ লাখ টাকা জরিমানা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বনফুল..
ফাইল ছবি : বনফুল কারখানা।

চট্টগ্রামে বেকারী জাতীয় খাদ্য প্রস্তুকারী প্রতিষ্ঠান বনফুলকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। তাদের প্রস্তুতকৃত বিস্কুটে মানবদেহের জন্যে ক্ষতিকর রাসায়নিক অ্যামোনিয়া নাইট্রেট ব্যবহার করায় এ অর্থদন্ড করা হয় বলে জানান ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। শুক্রবার দুপুরে অভিযানকালে বনফুলের পটিয়াস্থ কারখানা থেকে ৮৩ বস্তা অ্যামোনিয়া জব্দ করা হয়েছে।

ম্যাজিেস্ট্রট সারওয়ার আলম সাংবাদিকদের জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গিয়ে বনফুলের কারখানায় বিস্কুট ও বেকারি পণ্যে ক্ষতিকর অ্যামোনিয়া ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। অত্যন্ত নোংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশে বনফুলের কারখানায় নিম্নমানের ডালডা দিয়ে লাচ্ছা সেমাই তৈরি করার সময় হাতেনাথে ধরা হয়। সেই সঙ্গে পোড়া তেলে ডালডা মিশিয়ে একই তেলে বারবার লাচ্ছা সেমাই ভাজার চিত্রও দেখা গেছে। অভিযানের সময় বনফুলের কারখানা থেকে ৮৩ বস্তা অ্যামোনিয়া জব্দ করা হয়েছে। প্রতি বস্তায় ২৫ কেজি অ্যামোনিয়া রয়েছে। সেগুলো ধ্বংস করা হবে।

সে সাথে ‘বনফুল এন্ড কোম্পািন লিমিটেড’ এর মালিক শাহ মোস্তফা কামাল এবং ম্যানেজার শহিদুল ইসলামেক ১৫ লাখ টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print