ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আ’লীগ নেতাকে প্রাণনাশের হুমকি ছাত্রলীগ কর্মী’র!

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

full_469137797_1434535798
ছবি: প্রতিকী

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের মিরসরাই পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর ইকবালকে ফোনে হত্যার হুমকি দিয়েছে স্থানীয় ছাত্রলীগের এক কর্মী। এই ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে জাফর ইকবাল মিরসরাই থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

মিরসরাই থানায় দায়েরকৃত ডায়েরী থেকে জানা যায়, শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে মিরসরাই পৌরসভার উত্তর আমবাড়ীয়া গ্রামের নুরুল আবছারের ছেলে জাহেদ হোসেন (ছাত্রলীগ কর্মী) নিজের ব্যক্তিগত মুঠোফোন নম্বর হতে আওয়ামী লীগ নেতা জাফর ইকবালকে এলাকা ছাড়তে বলে অন্যথায় কেটে টুকরো টুকরো করে খুন করবে বলে প্রাণনাশের হুমকি দেয়। এছাড়া থানায় অভিযোগ করতেও বারণ করে জাহেদ।

মিরসরাই পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল বলেন, ‘জাহেদ অত্যান্ত সন্ত্রাসী প্রকৃতির ছেলে। সে আমাকে রাজনৈতিক শত্রুতার জের ধরে প্রাণনাশের হুমকি দিয়েছে। আমি আমার জীবনের নিরাপত্তা চেয়ে মিরসরাই থানায় সাধারণ ডায়েরী করেছি।’

তবে এব্যাপারে ছাত্রলীগ কর্মী জাহেদ হোসেনের ফোনে যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায় নি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print