ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কর্ণফুলী এলাকায় পানিতে ডুবে তিন বোনের মৃত্যু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ড়ড়ড়ড়
নিহত তিন বোন নাম- শাহানাজ (১৬), নাজমা (৬) ও তাজু (৮)।

চট্টগ্রামের কর্ণফুলী থানার জুলধা ইউনিয়নে পানিতে ডুবে তিন বোনের মৃতু হয়েছে। শুক্রবার দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত তিন বোন হলো নাম- শাহানাজ (১৬), নাজমা (৬) ও তাজু (৮)। শাহানাজ ১০ম শ্রেণির ছাত্রী। তারা জুলধা গ্রামের বাদশাহ মিয়া মেয়ে।

কর্ণফুলি থানার ভারপ্রাপ্তকর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেলা ৩ টার দিকে একই পরিবারের ৩ শিশু পুকুরে ডুবে মারা গেছেন। তিনি বলেন, ‘তিন বোন ডুবে যাওয়ার খবর পেয়ে গ্রামের লোকজন পুকুরে নামে। এরপর তিনজনের মৃত দেহ উদ্ধার করে আমাদের খবর দেওয়া হয়। আমরা লাশ তিনটি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করেছি।

কর্ণফুলি থানার জুলধা ইউনিয়নের চেয়ারম্যান নূরুল হক জানান, কিছুদিন আগে ঘর করার জন্য বাড়ির সামনে বিশাল গর্ত খুঁড়ে এলাকার কৃষক বাদশাহ মিয়া। পুকুরের মত এ গর্ত বেশি বড় না হলেও অনেক গভীর। আজ বেলা ৩টার দিকে বাদশাহ মিয়া ৩ মেয়ে সেখানে গোসল করতে নেমে তলিয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় তাদের মৃতবস্থায় উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়,  একজন গোসল করতে নেমে পুকুরে ডুবে যায়। তাকে উদ্ধারের জন্য আরও দুই বোন পুকুরে নামলে তারাও ডুবে মারা যায়।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print