ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে কিশোরী ধর্ষণের অভিযোগে চবি ছাত্র গ্রেফতার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

FFFFF
ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া চবির ছাত্র মিজান।

চট্টগ্রাম মহানগরীর বায়োজিদ এলাকায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ মো. মিজানুর রহমানকে (২২) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গ্রেফতার করেছে।

রবিবার রাতে বায়োজিদ থানা পুলিশ গ্রেফতারের পর আজ সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করেছে। ধর্ষক মিজান চবি’র মনোবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র বলে জানায় পুলিশ।

আর ধর্ষিতা কিশোরী স্থানীয় একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, চবি’র ছাত্র মিজানের মা স্থানীয় একটি স্কুলের শিক্ষক। এবং ধর্ষিতা মেয়েটি ঐ স্কুলের ছাত্রী। সে সুবাদে ছাত্রীটি প্রায় সময় মিজানদের বাসায় যাতায়াত করতো। এবং মিজানের সাথে তার পরিচয় ছিল।

রবিবার বিকালের দিকে মিজান স্কুলের একটি কক্ষে মেয়েটিকে আটক রেখে ধর্ষণ করে বলে মেয়ের মা অভিযোগ করেন। এবং ধর্ষণের পর মেয়েটিকে তার এক বান্ধবীর বাসায় রেখে যায় বলে জানান।

এ ব্যাপারে মামলা দায়েরের পর রবিবার রাতে মিজানকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের ঘটনা স্বীকার করেছে।

গ্রেফতারকৃত মিজান পটিয়া উপজেলার বাসিন্দা আবদুল মোনাফের ছেলে। মোনাফ দীর্ঘদিন প্রবাসে থাকলেও তার পরিবার বায়েজিদ থানার মোহাম্মদনগর এলাকায় বসবাসর করে আসছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print