ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামের ফটিকছড়িতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

হত্যা
ছবি: প্রতিকী।

চট্টগ্রামের ফটিকছড়িতে জগুন বিবি (৫৩) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার সকালে উপজেলার বাগানবাজার মতিন নগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জগুন বিবি উক্ত এলাকার মৃত খোরশেদ আলমের স্ত্রী।

ভুজপুর দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ পুলিশ পরিদর্শক ফজলু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ লাশ উদ্ধারে কাজ করছে জানিয়ে তিনি বলেন, কি কারনে হত্যাকান্ডটি ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে পরিবারের সদস্যদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান।

স্থানীয় বাগানবাজার ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রুস্তম আলী বলেন, নিহত মহিলার ছোট বোনের সাথে হোসেন (৩৫) নামের এক ব্যক্তির সম্পর্ক ছিল। মৃত্যুর আগে এ মহিলা তাকে যে কোন সময় হত্যা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে ছিলেন আমার কাছে। আমি তাকে থানায় অভিযোগ করতে পরামর্শ দিয়েছিলাম।

নিহত জগুন বিবি উক্ত এলাকার মৃত খোরশেদ আলমের স্ত্রী। কিছুদিন আগে দুবৃর্ত্তার তার এক ছেলেকেও হত্যার চেষ্টা চালায় বলে জানান স্থানীয় সাবেক মেম্বার আবুল হোসেন আবু।

এব্যাপারে জানতে ভুজপুর থানার ওসি লিয়াকত এবং মামলার তদন্ত কর্মকর্তা এসআই হেলালের মোবাইল ফোনে একাধিকবার ফোন করেও তাদের কাউকে পাওয়া যায়নি। এসআই হেলাল ফোনকল কেটে দেন।

সর্বশেষ

চট্টগ্রাম নগরীতে ৩৩০ সন্ত্রাসীর প্রবেশ-অবস্থান নিষিদ্ধ ঘোষণা

ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা যাবে না: তারেক রহমান

বোয়ালখালীতে অস্ত্রসহ আপন দুই ভাই গ্রেফতার

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

দক্ষিণ হালিশহর বিএনপি নেতা সাইফুর রহমান এর বহিস্কারাদেশ প্রত্যাহার

জুলাই-আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারীদের দায়মুক্তির অধ্যাদেশ

শ্বশুর বাড়ীর অত্যাচার সইতে না পেরে সন্তান নিয়ে গৃহবধূর খালে ঝাপ,শিশুর মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print