ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ফটিকছড়িতে অগ্নিকান্ডে ৭ ঘর ভষ্মিভূত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

Fire
ছবি: প্রতিকী

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সমিতিরহাট ইউনিয়নে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৭ ঘর পুড়ে সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২ টায় উত্তর নিচিন্তাপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, উত্তর নিচিন্তাপুর গ্রামের আজম তালুকদার বাড়ির দক্ষিণ পাড়ায় বৈদুূতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুনের তীব্রতায় টিনের, ভেড়ার ও সেমিপাকা ৭টি বসতঘর সম্পূর্ণ ভষ্মিভূত হয়। এতে ক্ষতিগ্রস্থরা হলেন, আরাফর রহমান, আবদুর রহমান, আবুল কামাল (কালাম), শাহা আলম, আবদুল করিম, আবদুস সালাম (মফিজ), নুরুল আলম।

এদিকে সন্ধ্যায় ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর মধ্যে ইউপি চেয়ারম্যানের পক্ষ থেকে শুকনো খাবার ও কম্বল বিতরণ করেছে ইউপি সদস্য আবুল কাশেম, সেলিম উদ্দিন, আইয়ুব ও ইউপি সচিব মো. জসিম উদ্দিন। সমিতিরহাট ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম বলেন, অগ্নিকান্ডে ৭ পরিবারের লোকজন খোলা আকাশের নিচে বসবাস করছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print