ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সাংবাদিক পুত্র রাফির আজ জন্ম বার্ষিকী

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

13839860_1036192289812459_205086772_o
সাংবাদিক ওসমান গণি মনসুর পুত্র প্রয়াত রাফি।

দৈনিক পূর্বদেশ সম্পাদক, সিনিয়র সাংবাদিক ওসমান গনি মনসুর ও ডা: রওনক জাহান এর প্রয়াত পুত্র ইরফানুল গনি রাফির আজ (২৮ জুলাই) জন্ম বার্ষিকী, রাফির জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে রোটারী ক্লাব,রোটার্রাক্ট ক্লাব অব ইসলামাবাদ,চিলড্রেন লিউকেমিয়া এ্যাসিসটেন্ট এন্ড সার্পোট সার্ভিসেস (ক্লাশ)ও বিভিন্ন সংগঠন চিত্রাংকন প্রতিযোগিতা, দোয়া মাহফিলসহ নানা ধরণের কর্মসূচী গ্রহন করেছে।

উল্লেখ্য যে, প্রতিভাবান কিশোর ইরফানুল গনি রাফি ১৯৯৭ সালে মরণব্যাধি ব্লাড ক্যান্সারে দুনিয়ার মায়া ত্যাগ করে। প্রাণোচ্ছ্বল কিশোর রাফি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর আগে দীর্ঘদিন বাংলাদেশ, ভারত,সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলো।রাফির স্মৃতি বহন করে বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।তার মধ্যে গত ১৬ বছর ধরে চিলড্রেন লিউকেমিয়া এসিসটেন্স এন্ড সাপোর্ট সার্ভিসেস(ক্লাশ) ক্যান্সারাক্রান্ত শিশুদের সেবায় নিয়োজিত রয়েছে। ক্লাশ এর সহযোগিতায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে প্রতিষ্ঠিত হয়েছে,লিউকেমিয়া ব্লক, প্লে কর্ণার ও ব্লাড সেল ল্যাব।রাফির পিতা ক্লাশ প্রতিষ্ঠা করে, দেশের আর কোন শিশু যেন মরণব্যাধি ব্লাড ক্যান্সারে প্রাণ দিতে না হয়, ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিত্সা সহ তাদের পরিবারের কল্যাণে নানামুখি ক্লাশের এই মহৎ উদ্যাগ সত্যি প্রশংসার দাবিদার।

লেখক: মুনীর চৌধুরী প্রতিষ্টাতা সভাপতি,রাফি স্মূতি পাঠাগার। চেয়ারম্যান.লাভ দ্য পুয়ার চিলড্রেন। লেখক-সাংবাদিক ও সংগঠক

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print