ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চবি সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান রাজীব মীর আর নেই

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মীর মোশারেফ হোসেন প্রাকাশ রাজীব মীর আর নেই।  শুক্রবার (২০ জুলাই) দিবাগত রাতে ভারতের চেন্নাইয়ের গ্লোবাল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টা ৩৭ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

.

রাত ৩টার দিকে তার কয়েকজন সহপাঠী এবং প্রাক্তন ছাত্র পাঠক ডট নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের এই শিক্ষক লিভার সিরোসিস রোগে আক্রান্ত। তিন মাস আগে চিকিৎসার জন্য তিনি চেন্নাই যান। সেখানকার চিকিৎসকরা জানান, দুই মাসের মধ্যে লিভার ট্রান্সপ্লান্ট করা না হলে তাকে বাঁচানো সম্ভব নয়। শিক্ষক রাজীব মীরের চিকিৎকসার জন্য প্রায় এক কোটি টাকা প্রয়োজন ছিল। শিক্ষক-শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা মিলে ৫০ লাখের মতো জোগাড় করেন।

উল্লেখ্য শিক্ষক মীর মোশারেফ হোসেন প্রকাশ রাজীব মীর ভোলার জেলার পরাণগঞ্জ এলাকার শিক্ষক মোহাম্মদ মোফাজ্জল হোসেন এর একমাত্র পুত্র সন্তান ছিলেন।

যৌন হয়রানি অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে চাকরিচ্যুত করে। এর বিরুদ্ধে রাজীব মীর হাইকোর্টে রিট করেন। সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতির কাছে চাকরি ফিরে পেতে আবেদন করেন তিনি।  রাজীব মীর একাধারে কবি, লেখক,গবেষক ও সমাজকর্মী ছিলেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print