ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাজবংশের বাটি, দাম ৩১১ কোটি টাকা!

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

হাজার বছরের পুরনো চীনের সং রাজবংশের একটি চীনা মাটির বাটি ৩১১ কোটি টাকারও বেশি দামে বিক্রি হয়েছে।

হংকংয়ে নিলামে এই দর পায় বাটিটি। চীনা মাটির তৈজসপত্রের মূল্যের বিচারে এটিই সর্বোচ্চ দাম।

নিলামকারী প্রতিষ্ঠান সথবি’স এটি নিলামে তোলে। রু-ওয়্যার নামে এই বাটি ব্রাশ ধোয়ার কাজে ব্যবহার করা হতো।

সথবি’স জানিয়েছে, মাত্র ২০ মিনিটের মধ্যে নিলাম হাঁকা শেষ হয়। নিলাম কক্ষে এক ক্রেতা বাদে বাকিরা মোবাইল ফোনের মাধ্যমে দরকষাকষিতে অংশ নেন।

নীল-সবুজ রঙের বাটিটির ব্যাস মাত্র পাঁচ ইঞ্চি। চীনে লেখা ও চিত্রাঙ্কনের ব্রাস ধোয়ার কাজে এটি ব্যবহার করা হতো।

তবে শুধু এই কারণে এটি এত দামি, তা কিন্তু নয়। এর বহুবিধ ব্যবহার সম্পর্কে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। সেই ক্ষুদ্র বাটির দাম-ই আজ ৩১১ কোটি ৫ লাখ ৫০ হাজার টাকা।

ছোট বাটিটি যিনি এত টাকা দিয়ে কিনেছেন, নাম গোপন রেখেছেন তিনি। ক্রেতার অনিচ্ছা থাকলে নিলামকারী প্রতিষ্ঠান সাধারণত তার নাম প্রকাশ করে না।

১০০ কোটি টাকা থেকে নিলাম শুরু হয়। শেষ পর্যন্ত মোবাইল ফোনের মাধ্যমে নিলামে অংশ নেয়া এক ক্রেতা চড়া দাম হাঁকান এবং সেখানেই নিলাম শেষ হয়।

সথবি’স-এর চীনা শিল্পবিষয়ক প্রধান নিকোলাস চো বলেছেন, ‘বাটিটি অসাধারণভাবে বিরল।’

তিনি আরও বলেন, ‘এত দাম পাব, আমাদের ধারণা ছিল না। কিন্তু, আমরা জানতাম দরকষাকষির একটি যুদ্ধ হতে যাচ্ছে।’

২০১৪ সালে মিং রাজবংশের একটি বাটি ২৯৫ কোটি ১১ লাখ টাকায় বিক্রি হয়েছিল। বাটিটি মদের পাত্র হিসেবে ব্যবহৃত হতো। সেটি কিনেছিলেন চীনা ধনকুবের লিউ ইকিয়ান।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print