ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কুষ্টিয়া আদালত ভবনে মাহমুদুর রহমানকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রলীগ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কুষ্টিয়া আদালত ভবনে ঘেরাও করে রেখেছে ছাত্রলীগ নেতাকর্মীরা।
মাহমুদুর রহমানের সঙ্গে থাকা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এম আবদুল্লাহ  বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৫০০ ধারার একটি মানহানি মামলায় জামিন নিতে মাহমুদুর রহমান কুষ্টিয়া আদালতে আসেন। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেছেন। এই মামলার বাদী হলেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগ সভাপতি তোষার।
শুনানি শুরু হওয়ার আগ থেকেই ছাত্রলীগ নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে আদালত ভবন ঘেরাও করে আছে। আশঙ্কা করা হচ্ছে মাহমুদুর রহমান বের হলেও তারা বড় ধরনের আক্রমণ করতে পারে।
তিনি বলেন, আমরা এ পরিস্থিতি ম্যাজিস্ট্রেটকে জানালে, তিনি আমাদেরকে তার কক্ষে বসতে দিয়েছেন। আমরা এখন ম্যাজিস্ট্রেটের কক্ষে বসে আছি। এখানে এম আবদুল্লাহ ছাড়াও আইনজীবী এডভোকেট নিয়ন, শামীমুর রহমান শামীম ও রিয়াদুল ইসলাম রয়েছেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print