ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কোটা নিয়ে স্ট্যাটাসঃ চবিতে দুই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

অভিযুক্ত দুই শিক্ষক।

চবি প্রতিনিধিঃ

কোটা সংস্কার নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’ ও বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরী করার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের বিরুদ্ধে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অভিযুক্ত দুই শিক্ষক হলেন-(চবি) সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলাম ও যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক  আলী আর রাজী।

আজ ২২ জুলাই (রবিবার) বিকালে চবি ভারপ্রাপ্ত রেজিস্টার কে এম নুর মোহাম্মদ বিষয়টি পাঠক ডট নিউজকে নিশ্চিত করে বলেন দুই শিক্ষকের বিরুদ্ধে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট চবি উপাচার্য বরাবর জমা দিবে তদন্ত কমিটি।

তিন সদস্য কমিটিতে চবি আইন অনুষদের ডিন এ বি এম আবু নোমানকে সভাপতি ও চবি সহকারী প্রক্টর মিজানুর রহমানকে সদস্য এবং চবি প্রশাসনিক ভবনের রেজিস্টার অফিসের ডেপুটি রেজিস্টার হাছান মিয়া সদস্য সচিব করা হয়।

উল্লেখ্য, গত ১৭ জুলাই (মঙ্গলবার) ওই দুই শিক্ষকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেয়া ও বিশ্ববিদ্যালয়কে পরিবেশ অস্থিতিশীল করে তোলার অভিযোগ এনে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করে চাকরিচ্যুতির দাবিতে চবি ছাত্রলীগ উপাচার্যকে স্বারকলিপি প্রদান করে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print