ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ড ও রাউজানে সড়ক দুর্ঘটনায় নিহত ২

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

জেলার সীতাকুণ্ড ও রাউজানে পৃথক সড়ক দুর্ঘনায় ২ জন নিহত হয়েছেন।  আজ মঙ্গলবার (২৪ জুলাই) ভোর ৫ টা ও দুপুরের দিকে এসব দুর্ঘটনা ঘটেছে।

আমাদের সীতাকুণ্ড প্রতিনিধি জানান, আজ ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার উত্তর বাইপাস এলাকায় চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান (চট্ট-মেট্রো ট ১১-২২৭৮) এর সাথে একইমুখী লরির সংঘর্ষের ঘটনায় লরি নিহত হয়েছেন। নিহত চালক আবদুল মান্নান।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রচন্ড বৃষ্টির মধ্যে চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যানের পিছনে একইমুখী একটি লরি ধাক্কা দেয়। এতে লরির ড্রাইভার গাড়িতে আটকা পড়ে।

খবর পেয়ে স্টেশন অফিসার ওয়াসি আজাদ এর নেতৃত্বে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া চালককে উদ্ধার করে সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মোঃ আব্দুল মান্নান কুমিল্লা জেলার, মনোহরগঞ্জ থানার, দৈয়ারা গ্রামের মোঃ আলি হোসেনের পুত্র।  পুলিশ গাড়ি দুইটি আটক করেছে।

এদিকে আজ দুপুরের রাউজান উপজেলায় সিএনজি অটোরিক্সা উল্টে এক পথচারী নিহত হয়েছেন। তবে তাৎক্ষনিক এ দুর্ঘটনার বিস্তারিত জানা যায়নি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print