ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ত্বকের নানা সমস্যা দূর করবে আদা!

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

সর্দি-কাশি দূর করতে আদা বা আদা চায়ের তুলনা নেই। এই ঔষুধি উপাদানটি ত্বক ও চুলের যত্নেও বেশ কার‌্যকরী। এটি ত্বকের নানা সমস্যা দূর করে ত্বকে ফিরিয়ে আনে উজ্জ্বলতা।

ব্রণের চিকিৎসায়:

১ চা চামচ আদার পেস্টের সঙ্গে ১ চা চামচ মধু ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি ব্রণের উপর লাগিয়ে রাখুন ৩০ মিনিট। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন ব্যবহার করুন।

ত্বকের দাগ তুলতে:

আদার রস ফ্রিজে রেখে ঠান্ডা করে দাগের উপর লাগান। কিছুক্ষণ পর ভেজা কাপড় দিয়ে মুছে নিন ত্বক। এটি দিনে দুইবার ব্যবহার করুন। ধীরে ধীরে ত্বকের কালচে দাগ দূর হয়ে যাবে।

ত্বকের উজ্জ্বলতা বাড়ায়:

১ চা চামচ আদার রসের সঙ্গে ২ টেবিল চামচ গোলাপজল ও ১ চা চামচ মধু মেশান। মুখ ও গলার ত্বকে মিশ্রণটি লাগিয়ে রাখুন ২০ মিনিট। ঠান্ডা পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলুন।

বডি স্ক্রাব:

২ টেবিল চামচ অলিভ অয়েলের সঙ্গে সমপরিমাণ চিনি ও ২ টেবিল চামচ আদা কুচি মেশান। কয়েক ফোঁটা লেমন অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ত্বক ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে মেশানো প্যাকটি ম্যাসাজ করুন। পা থেকে গলা পর্যন্ত করতে পারেন। কিছুক্ষণ পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print