ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বিএনপি নেতা ফজলুর রহমান পটল আর নেই

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

Screenshot_4
সাবেক মন্ত্রী ও বিএনপি চেয়ার পার্সনের উপদেস্টা ফজলুর রহমান পটল।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল আর নেই। বৃহস্পতিবার রাত নয়টার দিকে ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে ফজলুর রহমান পটলের বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন কিডনি ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন।

তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ফজলুর রহমানের ছোট ভাই হারুনুর রশীদ বাবু জানান, ১৬ এপ্রিল তিনি চিকিৎসার জন্য কলকাতায় যান। কলকাতার রবীন্দ্রনাথ কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে মারা যান।
বিএনপির সদ্য ঘোষিত নতুন কমিটিতে ফজলুর রহমান বিএনপি চেয়ারপারসনের ৬ নম্বর উপদেষ্টা ছিলেন।
ফজলুর রহমান নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসন থেকে তিনবার সাংসদ নির্বাচিত হন।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগের প্যানেল থেকে ভিপি নির্বাচিত হয়েছিলেন। পরে তিনি বিএনপিতে যোগ দেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফজলুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

সর্বশেষ

চট্টগ্রাম নগরীতে ৩৩০ সন্ত্রাসীর প্রবেশ-অবস্থান নিষিদ্ধ ঘোষণা

ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা যাবে না: তারেক রহমান

বোয়ালখালীতে অস্ত্রসহ আপন দুই ভাই গ্রেফতার

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

দক্ষিণ হালিশহর বিএনপি নেতা সাইফুর রহমান এর বহিস্কারাদেশ প্রত্যাহার

জুলাই-আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারীদের দায়মুক্তির অধ্যাদেশ

শ্বশুর বাড়ীর অত্যাচার সইতে না পেরে সন্তান নিয়ে গৃহবধূর খালে ঝাপ,শিশুর মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print