ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সেলিমা রহমান, বুলুসহ ৬৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

salina-rahman-1
বিএনপি’র ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান।

মতিঝিল থানার নাশকতা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও বরকতউল্লাহ বুলুসহ মোট ৬৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা বুধবার (১৭ আগস্ট) এ আদেশ দেন।

এ মামলায় অন্য আসামিরা হলেন- বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা।

২০১৫ সালে মতিঝিল এলাকায় নাশকতার অভিযোগে মতিঝিল থানা পুলিশ বাদী হয়ে নাশকতার মামলাটি দায়ের করে। পরে ২০১৬ সালে বিএনপির মোট ৯৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।

মামলায় চার্জশিটভুক্ত আসামির মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, সাবেক যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানসহ অন্যান্যরা জামিনে রয়েছেন।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print