ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে আনসারুল্লাহ’র ৩ সদস্য গ্রেফতার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

anserullah_team_250515-thumbnail
ছবি: প্রতিকী।

চট্টগ্রামে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের ৩ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। চট্টগ্রামে পুলিশের চলমান বিশেষ অভিযানে নগরী আগ্রাবাদ পাঠানটুলি, কর্ণফুলি থানার শিকলবাহা এবং জেলার পটিয়া থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দুটি ল্যাপটপ ও বেশ কিছু উগ্র ইসলামী বই উদ্ধার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- হলেন ফরহাদ, ইমরান ও আহমেদ হোসেন রনি।

চট্টগ্রাম মহানগর গোয়ন্দা পুলিশের অতিরিক্তি উপ কমিশনার (বন্দর) নাজমুল হাসান এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতভর বিশেষ অভিযান চলাকালে জেলা ও মহানগরী থেকে আনসারুল্লাহ বাংলা টিমের ৩ সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে ডিবি পুলিশ ।

এদের মধ্যে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ পাঠানটুলী থেকে ফরহাদ, পটিয়া থেকে রনি এবং কর্ণফুলী থানার শিকলবাহা এলাকা থেকে ইমরানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ৩ জনই আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে চট্টগ্রামে কাজ করছে বলে জানান ডিবি’র এ কর্মকর্তা।

তিনি বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে রনি নগরীর মুরাদপুরের শ্যামলী আইডিয়াল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থী। ফরহাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া করেছে। ইমরান এক সময় নাসিরাবাদ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ছাত্র ছিল।
তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সর্বশেষ

চট্টগ্রাম নগরীতে ৩৩০ সন্ত্রাসীর প্রবেশ-অবস্থান নিষিদ্ধ ঘোষণা

ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা যাবে না: তারেক রহমান

বোয়ালখালীতে অস্ত্রসহ আপন দুই ভাই গ্রেফতার

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

দক্ষিণ হালিশহর বিএনপি নেতা সাইফুর রহমান এর বহিস্কারাদেশ প্রত্যাহার

জুলাই-আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারীদের দায়মুক্তির অধ্যাদেশ

শ্বশুর বাড়ীর অত্যাচার সইতে না পেরে সন্তান নিয়ে গৃহবধূর খালে ঝাপ,শিশুর মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print