ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

Khagrachariখাগড়াছড়ির মানিকছড়িতে চাঁদের গাড়ি উল্টে স্কুলছাত্রীসহ তিনজন নিহত ও ২২ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা সুদুরখীল এলাকায় এ দুঘর্টনা ঘটে।

ঘটনাস্থলেই নিহত হয়েছেন-ডাইনছড়ি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ও মৃত. লবা ত্রিপুরার মেয়ে অঞ্জনা ত্রিপুরা (১৫) ও কমলাপতি ত্রিপুরা (৫৫)। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে আরও একজেনর মৃত্যু হয়। তবে তার নাম বা পরিচয় জানা যায়নি।

রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী মো: হুমায়ুন রশীদ জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে বাটনাতলী থেকে নেপচুন চা বাগানগামী একটি চাঁদের গাড়ি (ঢাকা-ঘ-৮৯৮৩) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যান ও ২৩ জন আহত হন। আহতদের মানিকছড়ি হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হলে পথিমধ্যে আরও একজন মারা যান। দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়।

আহতদের মধ্যে ১৫ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন-ফুলমালা ত্রিপুরা (১৫), মালা ত্রিপুরা (২৫), শান্তু ত্রিপুরা (৩৫), শোভারাণী ত্রিপুরা (১৫), কিরণমালা ত্রিপুরা (৩০), পুলিন্দ্র ত্রিপুরা (১৫), অমলচন্দ্র ত্রিপুরা (১৫), চন্দ্রারাণী ত্রিপুরা (১৪), সুরুকুমার ত্রিপুরা (৩০), খিরন্দ্রী ত্রিপুরা (৪০), কুলিন্দা ত্রিপুরা (৩৫), মনিবালা ত্রিপুরা (১৫), পুতলি ত্রিপুরা (১৬), মহালক্ষী ত্রিপুরা (৩০), জ্যোতি ত্রিপুরা(১৭)। এরা সকলেই নেপচুন চা-বাগানের শ্রমিক বলে জানা গেছে।

মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা যুথিকা সরকার জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রকিব জানান, নিহত কিংবা আহতদের কেউ মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।

সর্বশেষ

যাকাতের সুষম বন্টনের মাধ্যমে দারিদ্রতা দূর করা সম্ভব

বিভিন্ন মাজার জেয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছেন আসলাম চৌধুরী

কাংঙ্খিত উন্নয়নের জন্য দাঁড়িপাল্লার বিকল্প নেই : মুহাম্মদ নজরুল ইসলাম

সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনি জনসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান

রাঙ্গুনিয়ায় ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বেলাল গ্রেপ্তার

মায়ের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে প্রার্থীতা প্রত্যাহার, অপপ্রচারের বিরুদ্ধে মুখ খুললেন মুফতি ইমরান

তারেক রহমানের জনসভা হবে গণমানুষের মিলনমেলা : আবু সুফিয়ান

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print