ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সাগরে নিখোঁজ ৬২ জেলে ও ২ ফিশিং ট্রলার ভারত থেকে উদ্ধার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

1472132929বঙ্গোপসাগরে দিক হারানো বাংলাদেশি ৬২ জেলে ও দুইটি ফিশিং ট্রলার ভারতের জলসীমা থেকে নিরাপদভাবে দেশে ফিরিয়ে এনেছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ প্রত্যয় ও কপোতাক্ষ।

দীর্ঘ প্রায় ২১ ঘণ্টা চলার পর বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেল ৩টার দিকে উদ্ধার করা জেলে এবং বোট ২টিকে (বোট আল্লাহর দান ও ফরহাদ) সুন্দরবনের হিরণ পয়েন্টের উপকূলে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধার করা জেলে ও বোট দুটিকে ভারতীয় সমুদ্রসীমায় সেদেশের কোস্টগার্ড জাহাজ রাজকিরণ, বাংলাদেশ নৌবাহিনী জাহাজ প্রত্যয়ের কাছে হস্তান্তর করে। এছাড়া আরও ২টি ফিশিং ট্রলার মা গঙ্গা ও নাঈম চারজন জেলেসহ মেরামতের জন্য বর্তমানে ভারতে অবস্থান করছে। প্রয়োজনীয় মেরামত শেষে ট্রলার দুটিকে দ্রুতই বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা হবে।

ফিশিং ট্রলার আল্লাহর দানে ছিলেন ১৫ জন জেলে। যাদের বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায়। ট্রলারটির মালিক সিরাজ সওদাগর। এছাড়া ফিশিং ট্রলার ফরহাদে ১৬ জন জেলের বেশির ভাগ সদস্যের বাড়ি কক্সবাজার এবং লক্ষ্মীপুর।

মূলত দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত বুধবার সাগরে মাছ ধরতে যাওয়া বেশ কিছু বাংলাদেশি ফিশিং ট্রলার ঝড়ের কবলে পড়ে এবং শতাধিক জেলে নিখোঁজ হন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print