ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে চেক প্রতারণা মামলায় ব্যবসায়ি গ্রেফতার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

51d31a392c58a-Untitled-11
ছবি: প্রতিকী।

৫০ লক্ষ টাকার ঋণ নিয়ে আত্মসাৎ ও চেক প্রতারণা মামলায় বেলায়েত হোসেন (৬০) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার রাত ৮টার দিকে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ আবাসিক এলাকার বাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

পাচঁলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন মাহমুদ বেলায়েত হোসেন নামে একজন ব্যবসায়িকে চেক প্রতারণার মামলায় গ্রেফতারের বিষয়টি স্বীকার করেছেন।

পাঁচলাইশ থানার পুলিশ জানায়, বেসরকারি এবি ব্যাংক থেকে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের নামে ৫০ লাখ টাকার ঋণ নিয়ে নানা প্রতারণার আশ্রয় নেন বেলায়েত। ঋণের বিপরীতে ব্যাংকে দেওয়া তার চেক কয়েক দফা ডিজঅনার হয়। বার বার চেক ডিজঅনার হলে এনিয়ে ব্যাংক কর্তৃপক্ষ বেলায়েত হোসেনের নামে মামলা দায়ের করে। পরে আদালত কর্তৃক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে পাঁচলাইশ থানা পুলিশ গ্রেফতার করে।

জানাগেছে, বেলায়েত হোসেনের বাড়ি রাঙ্গামাটিতে হলেও ব্যবসায়িক সূত্রে তিনি চট্টগ্রামের হাটহাজারীতে বসবাস করেন। চেক প্রতারণা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।

পাঁচলাইশ থানার দায়িত্বরত কর্মকর্তা খোরশেদ আলম জানান, গ্রেফতারকৃত বেলায়েত হোসেন চেক প্রতারণা মামলার পালাতক আসামি ছিল। রবিবার রাত ৮টার দিকে পাঁচলাইশ আবাসিক এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print