ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

খুলনায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

Screenshot_3খুলনা মহানগরীর পিটিআই মোড়ে ছাত্রলীগ কর্মী সৈকত রোহানকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার দিনগত রাতে রাত সোয়া ১১টায় সন্ত্রাসীরা রোহানকে কুপিয়ে মারাত্মক জখম করার পর চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে বারোটার দিকে তার মৃত্যু হয়। রোহানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খুলনা মহানগরীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) খন্দকার ফরিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোহানের নামে একাধিক মামলা রয়েছে। পিটিআই মোড় ও আশপাশ এলাকায় বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল। পুলিশ তাকে খুঁজছিল।

ওসি জানান, রাতে ঘটনা শোনার পর তিনি নিজেই হাসপাতালে ছুটে যান। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করার পর তার লাশ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত সম্পন্ন হবে।

খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল বলেন, রোহান সরকারি এমএম সিটি কলেজের ছাত্র ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল। তার অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে সে কোনও পর্যায়ের কমিটিতে কখনও স্থান পায়নি। তার বিরুদ্ধে থানায়ও একাধিক অভিযোগ এবং মামলা রয়েছে। পিটিআই মোড় এলাকায় সে একটি নিজস্ব বাহিনীও গড়ে তুলেছিল।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print