ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ঝিনাইদহে কথিত‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত: বিপুল পরিমান অস্ত্র উদ্ধার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

Gun_Fight_Featured-1-750x422
ছবি :প্রতীকি

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জের পিরোজপুরে ডাকাত দলের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে অজ্ঞাত (৪০) এক ডাকাত নিহত হয়েছে। শুক্রবার ভোররাত ৪টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত ডাকাতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি দেশীয় শাটারগান, এক রাউন্ড গুলি, পাঁচটি ককটেল, চারটি রামদা, একটি চাইনিজ কুড়ালসহ ডাকাতি করার বিপুল পরিমান সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী সাংবাদিককে জানান, ০২.০৯.২০১৬ তারিখ শুক্রবার ভোররাত ৪টার দিকে জেলার কালীগঞ্জ উপজেলার ঝিনাইদহ-যশোর সড়কের পিরোজপুর কড়ইতলায় একদল ডাকাত গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

এ সময় পুলিশের একটি টহল দল সড়ক দিয়ে যাওয়ার সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ও গুলি ছোঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। তৎসময় দুপক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। বাকি ডাকাতরা অস্ত্র, গুলি, ককটেলসহ ডাকাতির সারঞ্জাম রেখে পালিয়ে যায়।

পুলিশ রাতেই লাশ উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে আনে। তবে এখন পর্যন্ত নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print