ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

খাগড়াছড়িতে পুলিশের বাধার মুখে বিএনপির বিক্ষোভ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

khagrachari-picture0110-09-2016
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহারের প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপি নেতা ওয়াদুদ ভূঁইয়ার নেতৃত্বে মিছিল।

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেছেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার পদক যাদুঘর থেকে প্রত্যাহার করে সরকার ইতিহাস বিকৃতির মাধ্যমে মহানায়ক জিয়াউর রহমানকে খলনায়ক বানানোর ষড়যন্ত্র করছে।

তিনি আজ শনিবার সকালে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার পদক যাদুঘর থেকে প্রত্যাহার প্রতিবাদে আয়োজিত সমাবেশে এ কথা বলেন।

এর আগে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হলে মুল সড়কে উঠার আগে পুলিশের বাধার মুখে পড়ে। পরে কলাবাগান এলাকা থেকে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সহ-সভাপতি কংচাইরী মারমা ও সাধারন সম্পাদক আবু ইউসুফ চৌধুরী,যুগ্ম সম্পাদক মংসাথোয়াই চৌধুরী,,সহ-সাংগঠনিক সম্পাদক এম এন আবছার, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্ট, জেলা যুবদলের সাধারন সম্পাদক মাহবুব-উল-আলম সবুজ, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল ও জেলা মহিলা দলের সভানেত্রী শাহনাজ বেগম রোজি, মাটিরাঙা উপজেলা চেয়ারম্যান তাজুল ইসলামসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print