ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

প্রশিক্ষণ সফরে ভারত ও শ্রীলংকায় গেছে নৌ-বাহিনীর দুই জাহাজ

?

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

?
নৌ বাহিনীর ‘সমুদ্র অভিযান’ ও ‘সমুদ্র জয়’।

বাংলাদেশ নৌবাহিনীর দুটি জাহাজ প্রশিক্ষণ সফরে ভারত ও শ্রীলংকায় গেছে। ৫১১ জন সদস্য নিয়ে ২২ দিনের সফরে যাওয়া জাহাজ দুটি হলো ‘সমুদ্র অভিযান’ ও ‘সমুদ্র জয়’।

আজ রবিবার বেলা ১২টার জাহাজ দুটি ভারত ও শ্রীলংকার উদ্দেশ্যে চট্টগ্রাম নৌ জেটি ত্যাগ করে। প্রশিক্ষণ সফরে চট্টগ্রাম নৌ জেটি ত্যাগের প্রাক্কালে নৌবাহিনীর প্রচলিত প্রথা অনুযায়ী সু-সজ্জিত বাদক দলের বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে জাহাজকে বিদায় জানানো হয়।

নৌ বাহিনীর এবং সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশিক্ষণ সফরের অংশ হিসেবে জাহাজ দুটি ভারতের পোর্ট ব্লেয়ার বন্দরে ২১-২৫ সেপ্টেম্বর এবং ২৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর শ্রীলংকার কলম্বো বন্দরে অবস্থান করবে। আগামী ৯ অক্টোবরে ২২ দিনব্যাপী সফর শেষে জাহাজ দুটি বাংলাদেশে প্রত্যাবর্তন করবে।

?
প্রশিক্ষণ সফরে যাওয়ার প্রাক্কালে নৌ বাহিনীর জাহাজ দুটিকে বিদায় জানান কর্মকর্তারা।

প্রশিক্ষণ সফরে নৌবাহিনীর ৩৩ জন কর্মকর্তা,২৮ জন প্রশিক্ষণার্থী (দুই জন মহিলা) ৯৭ জন ক্যাডেট (২২ জন নারী) ৩৪৪ জন নাবিক এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ৯ জন কর্মকর্তা সহ মোট ৫১১ জন নিয়ে চট্টগ্রাম ত্যাগ করেন।

বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ দুটি প্রশিক্ষণ সফরে অংশগ্রহণের ফলে আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের সুনাম বৃদ্ধি এবং বাংলাদেশের সাথে ভারত ও শ্রীলংকার মধ্যকার বিরাজমান সু-সম্পর্ক আরও উন্নত হবে বলে আশা করা হয়।

এছাড়া এই সফরের মাধ্যমে দুটি দেশের সাথে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ এবং নৌ-নিরাপত্তা বিষয়ক কূটনৈতিক সম্পর্ক আরো জোরদার হওয়াসহ বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মান উন্নয়ন হবে বলে আশা করা হয়।

বিদায়ী অনুষ্ঠানে চট্টগ্রাম নৌ অঞ্চলের এরিয়া কমান্ডার রিয়ার এ্যাডমিরাল এম আখতার হাবীব এবং সহকারী নৌ প্রধান(পার্সোনাল) রিয়ার এ্যাডমিরাল এম শাহীন ইকবালসহ স্থানীয় নৌ-কর্মকর্তা এবং জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print