ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ওয়াশিংটনের শপিংমলে বন্দুকধারীর হামলা, নিহত ৪

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

washington20160924101615
যুক্তরাষ্ট্রের বার্লিংটনের একটি শপিংমলে বন্দুকধারীদের হামলা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের বার্লিংটনের একটি শপিংমলে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন। স্থানীয় সময় শুক্রবার রাতে ওই গোলাগুলির ঘটনা ঘটেছে। খবর এএফপির।

ক্যাসকেড নামের ওই শপিংমল এবং এর আশেপাশের অন্যান্য দোকানগুলো নিরাপত্তার কারণে বন্ধ করে দেয়া হয়েছে। সন্দেহভাজন হামলাকারীকে ধরতে পুলিশ ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে।

তবে একজন বন্দুকধারীই ওই হামলা চালিয়েছে কিনা এবং হামলার পেছনের তার উদ্দেশ্য কি ছিল সে বিষয়টি এখনো পরিষ্কার নয়।

সিটেল টাইমসের খবরে বলা হয়েছে, সন্দেহভাজন এক বন্দুকধারীকে শপিংমলের কাছাকাছি ইন্টারস্টেট-৫ নামের একটি রাস্তা দিয়ে পালিয়ে যেতে দেখা গেছে।

ওয়াশিংটনের অঙ্গরাজ্যের পেট্রোলের মুখপাত্র মার্ক ফ্রান্সিস এক টুইট বার্তায় জানিয়েছেন, গোলাগুলির ঘটনায় বেঁচে যাওয়াদের কাছাকাছি একটি গির্জা সরিয়ে নেয়া হয়েছে। তিনি জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারী ব্যক্তি ধূসর রংয়ের হিস্পানিক পুরুষের পোশাকে ছিলেন।

ফ্রান্সিস আরো জানান, ওই বন্দুকধারী বা বন্দুকধারীরা পুলিশ আসার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print