ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বিয়ের চার দিনের মাথায় দুর্ঘটনায় মারা গেলো ছাত্রদল নেতা মোশাররফ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

Mossarraf20160517060934ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোশাররফ হোসেন (২৬) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মিঠাছড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মহাসড়কে চলাচলকারী দ্রুতগামী বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এর মোশাররফ মারা যান বলে পুলিশ জানায়। নিহত মোশাররফ উপজেলার ৭ নং কাটাছড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফরিদ উদ্দিন জানান, রাতে মোশাররফ হোসেন মোটরসাইকেল চালিয়ে উপজেলার কাটাছড়া ইউনিয়নে তার বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মিঠাছড়া বাইপাস এলাকায় দ্রুতগামী একটি গাড়ি তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হন মোশাররফ। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে, তার আগেই নিহতের স্বজনরা মরদেহ বাড়ি নিয়ে যায়।

জানাগেছে, তিনদিন আগে গত শুক্রবার মোশাররফের বিয়ে সম্পন্ন হয়। মেহেদীর রং মুছার আগেই না ফেরার দেশে চলে যান তিনি। তার মৃত্যুত দলের নেতাকর্মী এবং স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print