ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

চট্টগ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুচট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায় পুকুরে শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে পশ্চিম কচুখাইন গ্রামের গণি মিয়া হাটের কাছে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলো- দিনমুজুর মনির আহমদের ছেলে আহমদিয়া আল ইসলামিয়া মাদ্রাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী মুহাম্মদ মামুন (১০) ও হাটহাজারী উপজেলার বুড়িশ্চরের ফরিদ আলমের মেয়ে সুমাইয়া আকতার (৮)।

স্থানীয় নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব দিদারুল আলম এ ঘটনা নিশ্চিত করে বলেন, পশ্চিম কচুখাইন গ্রামে পুকুরে গোসল করতে নেমে দুই শিক্ষার্থী ডুবে মারা গেছে বলে শুনেছি।

স্থানীয় সুত্রে জানাগেছে, নিহত দুই শিশুর পরিবার গণি মিয়া হাটের পার্শ্বে ভাড়া ঘরে বসবাস করেন। দুপুর ১২টার দিকে দুই শিশু মাদ্রাসা থেকে আসার পর এক সাথে বাসার পিছনে একটি পুকুরে গোসল করতে যায়। পুকুরে নেমেই তারা পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ পানিতে তল্লাশী চালিয়ে স্থানীয় তাদের মৃত্যুবস্থায় উদ্ধার করে। তারা দুজই আহমদিয়া আল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল। এ ঘটনা এলাকায় শোকের ছায়া দেখা দিয়েছে।

দুই শিশুকে স্থানীয়ভাবে দাফন করা হয়েছে।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print