ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সিরাজগঞ্জে খুনের দায়ে একজনের যাবজ্জীবন

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

courtসিরাজগঞ্জে সবুর শেখ হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের দণ্ডাদেশ দেয়া হয়।একই মামলায বাকি ৫জনকে খালাস দেয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২য় আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত মুকুল হোসেন (৫৫) সদর উপজেলার ফুলকোচা গ্রামের জেথার শেখের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, পরকীয়া প্রেমের জের ধরে আসামিসহ আরো কয়েকজন একই গ্রামের সবুর শেখকে ২০১৩ সালের ২৫ জুলাই হত্যা করে। পরের দিন সকালে সদর উপজেরার ঘোড়াচড়া গ্রামের ধান ক্ষেত থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

পরে নিহতের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে ৬ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট প্রদান করে। দীর্ঘ শুনানি শেষে আদালত এই রায় দেন।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print