ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মোশাররফ করিম এখন ‘অ্যাভারেজ আসলাম’

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

2016_05_17_14_31_44_ke97oh8Vo7b49N4ChlJDSu5Gt5SfVy_originalসিকান্দার বক্সের পর নতুন আরেকটি নাটক নির্মাণ করছেন করছেন নির্মাতা সাগর জাহান। নাটকের নাম ‘অ্যাভারেজ আসলাম’। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম। তার চরিত্রের নাম আসলাম। যাঁর জ্ঞানের পরিধি কম, যাঁর কোথাও জোর গলায় কথা বলার ক্ষমতা নেই কিন্তু এমন ভাব নিয়ে পাড়ায় চলাফেরা করেন যেন ইচ্ছা করলে অনেক কিছুই পারেন। পেছনে পাড়ার সবাই তাঁকে নিয়ে মজা করেন। এমনকি নিজ পরিবারেও তাঁর অবস্থান এমনই। সবাই তাঁকে একজন ‘অ্যাভারেজ’ মানুষ হিসেবে গোনে। পরিচালনা পাশাপাশি চিত্রনাট্যও করেছেন সাগর জাহান।

নাটকটির শুটিং শুরু হয়েছে আজ। নির্মাতা সাগর জাহান জানালেন, ‘এই ঈদে কোন সিকান্দার বক্স হবেনা। কিন্তু তার পরিবর্তে কিছু একটা হবে কথা দিয়েছিলাম। আর সেই হিসেবেই নাটকটির কাজ শুরু করলাম।’

অ্যাভারেজ আসলাম নাটকটিতে আরও অভিনয় করছেন মোনালিসা, জেনি, মুনিরা মিঠু, শামীমা নাজনীন, ফারুক আহমেদ, সাজু খাদেম, মারজুক রাসেল, কচি খন্দকার ও নাজমুল হুদা।

ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচার হবে।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print