ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

টাঙ্গাইলে র‌্যাবের গুলিতে যুবক নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

01-1
বন্দুক যুদ্ধের পর ঘটনাস্থল থেকে তোলা ছবি।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল শহরের দরুন এলাকায় ছিনতাই করে পালানোর সময় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যের গুলিতে নুরুন্নবী (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

পুলিশের দাবি, নিহত যুবক একজন ছিনতাইকারী। সোমবার রাত পৌনে ৯টার দিকে পৌর এলাকার দরুন এলাকায় এ ঘটনা ঘটে। নুরন্নবী টাঙ্গাইল শহরের থানাপাড়া এলাকার পাকু শেখের ছেলে।

টাঙ্গাইল র‌্যাব-১২, সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি তিনজন ছিনতাইকারী সিরাজগঞ্জ থেকে একটি মোটরসাইকেল ছিনতাই করে ঢাকার দিকে পালিয়ে যাচ্ছে।

এ সময় মহাসড়কের এলেঙ্গা এলাকায় চেকপোস্ট বসানো হয়। এক পর্যায়ে একটি ডিসকভার মোটরসাইকেলের তিন আরোহী র‌্যাবকে চ্যালেঞ্জ করে। পরে র‌্যাব তাদেরকে ধাওয়া করে। মহাসড়কের দরুন এলাকায় পৌঁছালে তারা র‌্যাবকে তিন রাউন্ড গুলি করে। পরে র‌্যাবও পাল্টা গুলি ছুড়ে। এ সময় ওই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। অপর দুই আরোহী পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। র‌্যাব ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও একটি চাপাতি উদ্ধার করেছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print