ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মায়ানমারের রাখাইনে ফের সংঘর্ষে নিহত ১২

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

14-died-in-mayanmer-01
.

মায়ানমায়ের রাখাইন রাজ্যে দুর্বৃত্তদের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন।

বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

মঙ্গলবার দেশটির মংডু এলাকার পায়ংপিট গ্রামে দুর্বৃত্তদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এক হামলাকারীসহ ৫ জন নিহত হন। এদের মধ্যে চারজন নিরাপত্তা বাহিনীর সদস্য।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানায়, মঙ্গলবারের ওই ঘটনার পর নিকটবর্তী তাং পাইং নয়ার গ্রামে দেশীয় অস্ত্রসহ সাতজনের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে শনিবার রাত ৩টায় একই রাজ্যের পশ্চিমাঞ্চলে পুলিশ ফাঁড়িতে তিন পৃথক হামলায় কমপক্ষে নয়জন পুলিশ ও পাঁচজন বন্দুকধারী নিহত হন। এদিকে এসব ঘটনার পর থেকেই রাজ্যটিতে আতঙ্কে দিন কাটছে সেখানে বসবাসকারী লোকজনের।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print