ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অফিস সহকারি গ্রেফতার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ahmad-ullah-1
অফিস সহকারি আহমদ উল্লাহ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি বিকৃত করা একটি পোস্ট শেয়ার করায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অফিস সহকারি আহমদ উল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শুক্রবার বিকাল পৌনে চারটায় তাকে তার বাসভবন থেকে গ্রেফতার করে পুলিশ। এর আগে তার বিরুদ্ধে শুক্রবার রাঙামাটির কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন জেলা যুবলীগের নেতা ঝিনুক ত্রিপুরা।

এই মামলায় শুক্রবার তাকে গ্রেফতার করে পুলিশ। আহমদ উল্লাহকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির কোতয়ালি থানার অফিসার ইনচার্জ মুহম্মদ রশীদ।

অভিযোগ জানা গেছে, গতকাল বৃহস্পতিবার নিজের ফেসবুক টাইমলাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি যুগল ছবি বিকৃত করে দেয়া একটি পোস্ট শেয়ার করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রকৌশল শাখার অফিস সহকারি আহমদ উল্লাহ।

এরপরই তার ওই শেয়ার করা স্ট্যাটাসটি কপি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফেসবুকে সরব হয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগ নেতারা। ওই দিন বিকালেই রাঙামাটির কোতয়ালি থানায় একটি মামলা করেন যুবলীগের নেতা ঝিনুক ত্রিপুরা।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print