ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

খাগড়াছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ গুলি বিনিময়, নিহত ১

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

1439617640
.

খাগড়াছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ মধ্যে ব্যাপক গুলিবিনিময়ে এক সন্ত্রাসী নিহত হয়েছে। এসময় একটি চাইনার তৈরী একটি সাব মেশিনগান ও একটি এসএলআর উদ্ধার করা হয়েছে।

খাগড়াছড়ি সেনা রিজিয়নের ষ্টাফ অফিসার মেজরফেরদৌস হোসেন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার বিকাল সাড়ে ৫ টার দিকে খাগড়াছড়ি জেলা সদরের ভুয়াছড়ি ইউনিয়নের অনিকা মেম্বার পাড়ায় ইউপিডিএফ’র সন্ত্রাসীরা জড়ো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর মহালছড়ি জোনের একটি পেট্রোল ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা সেনাবাহিনীর উপর এলোপাথারী গুলিবর্ষণ করে। এসময় সেনাবাহিনীও পাল্টা গুলি চালালে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ চলে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে।

পরে এলাকাটি তল্লাসী চালিয়ে একটি চাইনিজ সাব মেশিনগানসহ সামরিক পোশাক পরিহিত এক ইউপিডিএফ সন্ত্রাসীর লাশ পড়ে থাকতে দেখা যায়। তবে তার নাম জানা যায়নি। পরে ঘটনাস্থল চালিয়ে আরো একটি এসএলআর উদ্ধার করা হয়। সেনাবাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে রাতে এ রিপোর্ট লেথা পর্যন্ত অভিযান চলছিল।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print