ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাউজানের মার্কেটে আগুন লেগে গুদাম ও শ্রমিকদের ২২ কক্ষ পুড়ে গেছে

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের রাউজানে একটি মার্কেটে আগুন লেগে গুদাম ও শ্রমিকদের থাকার ২২টি কক্ষের জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। পরে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

গতকাল রবিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের আমির মার্কেটের ৩য় তলায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ইফতারের পর পর আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তে দেখে ফায়ার সার্ভিসকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

কালুরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ বাহার উদ্দিন বলেন, আগুন লাগার খবর পেয়ে কালুরঘাট স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। পুকুরে পর্যাপ্ত পানি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে পরে জানা যাবে। তবে আগুনে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print