ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে খালে নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

চট্টগ্রামে খালে ডুবে দুই শিশু নিখোঁজের ঘটনায় একজনের মরদেহ উদ্ধার
চট্টগ্রাম মহানগরীর ফিশারিঘাট এলাকায় চাক্তাই খালে পড়ে নিখোঁজ হওয়া দুই শিশুর একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (১২ জুন) ভোরে রাজাখালী খালের ১৪ নম্বর গলির মুখে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে।। তবে উদ্ধার হওয়া শিশুর পরিচয় পাওয়া যায়নি।

শিশুটির আনুমানিক বয়স ১২ বছর। নিখোঁজ হওয়া আরেক শিশুকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে খালে ককশিট নিয়ে খেলা করার সময় দুই শিশু ডুবে যায়। ঘটনা জানাজানি হলে পুলিশ ও ফায়ার সার্ভিস শিশুদের উদ্ধারে কাজ শুরু করে।

বাকলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মো. নোমান জানান, নিখোঁজ এক শিশুকে উদ্ধার করা হয়েছে। আরেক শিশুকে উদ্ধারে কাজ চলছে। যে শিশুটি নিখোঁজ ছিলো তার মরদেহ সকালে ভেসে ওঠে। তবে এখনও পরিচয় নিশ্চিত হতে পারিনি। মরদেহটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘রাজাখালী খালের ১৪ নম্বর গলির মুখে অজ্ঞাত এক শিশুর মরদেহ ভাসতে দেখে এক শিশুর লাশ হাসপাতালে আনা হলে মরদেহটি চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print