ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মিরপুরে কমার্স কলেজের শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

রাজধানীর মিরপুরে জুবায়ের হাসান রাফি নামের ঢাকা কমার্স কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ জুলাই) আনুমানিক সন্ধ্যা ৬টার পর হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের মিরপুর বিভাগের ডিসি মো. জসীম উদ্দীন মোল্লা।

পুলিশের দেয়া তথ্যমতে, ঢাকা কমার্স কলেজের পার্শ্ববর্তী লাল বিল্ডিং এর তৃতীয় তলায় একটি ফ্লাটের প্রবেশমুখে রাফির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। ফ্লাটটিতে কমার্স কলেজের আরেক শিক্ষার্থী রাফির সহপাঠী রাজিন তার বাবা ইকবালের সাথে থাকেন। তবে ঘটনার পর থেকে রাজিন ও তার বাবা দুজনেই পলাতক।

রাফির বাবা আবুল বাশার নারায়ণগঞ্জের রূপগঞ্জে বসবাস করেন। রাফি ঢাকায় তার মামার বাসায় থেকে লেখাপড়া করতো। রাফির স্বজনদের দাবি রাফি ছিল ক্লাস ক্যাপ্টেন। পূর্বের কোন ঘটনার জেরে রাজিনই তাকে হত্যা করেছে বলে অভিযোগ তাদের।

মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print