ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে গাছ ও টিন চাপা পড়ে ৩ জনের মৃত্যু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

1463809961ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে ভারী বর্ষণে চট্টগ্রামে পৃথক ঘটনায় মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে। জেলার সীতাকুণ্ড উপজেলায় গাছ চাপা পড়ে মাটিচাপায় মা ও ছেলে এবং নগরীর ষোলশহর এলাকায় ঘরের টিন চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

সীতাকুণ্ড উপজেলার জঙ্গল ছলিমপুরের কালাপানিয়া পাহাড়ের লোকমান কলোনিতে এলাকায় শনিবার (২১ মে) সকালে ঝড়ো হাওয়ায় একটি গাছ পড়ে এর নীচে চাপা পড়ে মারা যান মা ও ছেলে। নিহতরা হলো-কলোনির বাসিন্দা রফিকের স্ত্রী কাজল বেগম (৫০) ও তার ছেলে বেলাল প্রকাশ আবু (১০)।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা মামুনুর রশীদ  জানান, পাহাড় ধসে মাটি চাপায় দু’জনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। খবর পেয়ে সীতাকুণ্ড ও কুমিরা স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, বেলা সাড়ে ১২টার দিকে ষোলশহর দুই নাম্বার গেইট এলাকায় বেলা সোয়া ১২টার দিকে একটি ঘরে টিনের চাল উঠে যায়। এসময় রাজিব (১২) নামে এক টোকাই ছেলে আম কুড়ানোর সময় টিনের চালটি উড়ে গিয়ে তাকে চাপা দেয়। েএত গুরুতর আহত রাজিবকে হাসপাতালে আনার পর চিকিৎসকরা মৃত্যু ঘোষণা করেন।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print