ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে ১৬৬ স্থানে ঈদুল আযহার জামাত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

eid
ঈদুল আযহার প্রস্তুতি।ফাইল ছবি।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) অধীনে ৪১টি ওয়ার্ডে মোট ১৬৬ জায়গায় ঈদুল আযহার জামায়াত অনুষ্ঠিত হবে। আগামী ১৩ সেপ্টেম্বর মুনলমানদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।

নগরীতে প্রথম ও প্রধান ঈদের জামাত সকাল পৌনে আটটায় জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে। এরপর একই স্থানে দ্বিতীয় ঈদের জামাত অনুষ্ঠত হবে পৌনে নয়টায়।

জমিয়াতুল ফালাহ মসজিদের সিনিয়র ইমাম নূর মোহাম্মদ সিদ্দিকী প্রথম ঈদ জামায়াতে ইমামতি করবেন। আর একই মসজিদের ইমাম মো. জালাল উদ্দিন দ্বিতীয় জামায়াতে ইমামতি করবেন।

bg-590x266
নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে ঈদুল আযহার প্রস্তুতি।

এছাড়া বাকলিয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্টেডিয়ামে ঈদ জামাত হবে সকাল ৮টায়। একই সময়ে জালালাবাদ আরেফিন নগর সিটি কর্পোরেশন কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদের ঈদ জামাতও অনুষ্ঠিত হবে। লালদীঘি সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদে ঈদ জামাত হবে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে।

নগরীতে সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ ময়দান, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদ (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন) মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। তবে প্রাকৃতিক দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে মাঠের পরিবর্তে স্ব স্ব মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণে নগরীর ৪১টি ওয়ার্ডের কাউন্সিলরদের তত্ত্বাবধানে একটি করে প্রধান ঈদ জামাতসহ নগরীতে মোট ১৬৬ স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রত্যেক এলাকায় ঈদ জামাতের স্থান ও সময় জানিয়ে মাইকিং করা হবে বলে জানিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।

অন্যদিকে নগরীর সিটি কর্পোরেশনের আওতায় না থাকা মসজিদগুলেোতে ঈদ জামাতের আয়োজন করছে সংশ্লিষ্ট মসজিদ কমিটি।

এদিকে ঈদের জামাত চলাকালে এবং ঈদে নগরবাসীর নিরাপত্তার জন্য সিটি কর্পোরেশন এলাকাতে বিশেষ পুলিশি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে বলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print