ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সাতকানিয়ায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

resized
সাতকানিয়ায় নিহত আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম।

চট্টগ্রামের সাতকানিয়ায় এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। শনিবার রাত ৮টার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের বকশির খিল এলাকার নিজ বাড়ীর ঊঠানে এ ঘটনা ঘটেছে। নিহত আওয়ামী লীগ নেতার নাম জহিরুল হাসান (৩৯)।

তিনি একই এলাকার মৃত কবির আহমেদের পুত্র।

সাতাকনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন খান ঘটনার সত্যতা স্বীকার করে পাঠক ডট নিউজকে বলেন, রাতে কাঞ্চনা নিজ এলাকায় দুর্বৃত্তরা স্থানীয় আওয়ামী লীগ নেতা জহিরুল হাসানকে গুলি করে। তাকে হাসপাতকালে নেয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।

স্থানীয়দের ধারণা বিগত ইউপি নির্বাচনের বিরোধের জের ধরে নিজ দলীয় সন্ত্রাসীরা জহিরুল হাসানকে হত্যা করেছে। এলাকাবাসীর মতে নিহত হাসান এলাকার মোহাম্মদ সালামের গ্রুপের রাজনীতি করতেন। সে কারনে স্থানীয় রাজনৈতিক বিরোধ থেকে এ হত্যকান্ড ঘটতে পারে।

তবে হত্যাকাণ্ডের জন্য স্থানীয় জামায়াত শিবির সন্ত্রাসীদের দায়ি করে সাতকানিয়া উপজেলা আওয়ামলীগ সাধারন সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী বলেন, আমি নিশ্চিত করে বলতে পারি এ হত্যাকান্ড জামায়াত শিবির ঘটিয়েছে। কারন কিছুদিন কাঞ্চনা এলাকায় জামায়াত শিবিরের গোপন বৈঠক থেকে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করলে জামায়াত শিবির ক্যাডাররা হাসানকে দোষারোপ করে আসছিল। তাদের ধারান ছিল হাসানই তাদেরকে ধরিয়ে দিয়েছেন।

কাঞ্চনা ইউপি চেয়ারম্যান রমজান আলীর বলেন, সারাদিন আমি চাল বিতরনে ব্যস্থ ছিলাম, এ ধরনের জঘন্য কাজ কারা করেছে আল্লাহ ভাল জানেন।

মোহাম্মদ সালাম বলেন, দীর্ঘদিন ধরে আমিসহ মারুফ, আলম ও হাসানকে বিভিন্ন নম্বর থেকে মোবাইলে হত্যার হুমকি দিয়ে আসছিল। ডাকাত ছগিরসহ জামায়াত শিবিরের একটি গ্রুপ এ হত্যাকান্ড ঘটিয়েছে।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print