ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পতেঙ্গায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শাখায় আগুন

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকায় বেসরকারী মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এর শাখায় আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুনে ব্যাংকটি বিভিন্ন ফার্নিচার কম্পিউটার, সিলিং ও বিভিন্ন মূল্যবাদ ডক্যুমেন্ট ও অন্যান্য মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

আজ সোমবার ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে পতেঙ্গা মহাজন টাওয়ারের ৩য় তলায় অবস্থিত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক স্টিল মেইল শাখায় এ অগ্নি দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের কন্ট্রোল রুম কর্মকর্তা ফজলুল হক পাঠক ডট নিউজকে জানান, ভোর ৫টার দিকে পতেঙ্গার মহাজন টাউয়ারে আগুন লাগে। খবর পেয়ে ইপিজেড ও ডক বন্দর ৪টি গাড়ি গিয়ে আগুন নির্বাপণ করেছে। বিস্তারিত রিপোর্ট এখনো হাতে আসেনি। তাই ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাচ্ছে না।

এদিকে ব্যাংকটির শাখা ম্যানেজার জাকির হোসেন বলেছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। আগুনে ব্যাংকে কয়েকটি কম্পিউটার, ফ্যান, সোফাসেট, বিভিন্ন ফার্নিচার প্রয়োজনীয় কাগজ পুড়ে গেছে। তবে ব্যাংকে রক্ষিত নগদ টাকার কোন ধরণের ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি জানান।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print