ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রাম বিজ্ঞান কলেজের ১৭ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

যেন কলেজজীবনের সেই দিনগুলো ফিরে এসেছিল, দুই বছর আগে চট্টগ্রাম বিজ্ঞান কলেজে থেকে এইচএসসি পরীক্ষার পর তাদের সবার পথ ভাগ হয়ে গিয়েছিল। এক একজন ব্যস্ত হয়ে পড়েছিলেন উচ্চশিক্ষায়। সেই পথগুলো যেন ফের এক মোহনায় মিলিত হলো গতকাল শনিবার।

এদিন যে অনুষ্ঠিত হলো-বিজ্ঞান কলেজের ১৭ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান। দিনভর গান–আড্ডায় মেতে থেকে কলেজজীবনের সেই দিনগুলোতে যেন ফিরে গেলেন বন্ধুরা।

বেলা ১১টায় চট্টগ্রাম নগরের বহদ্দারহাটের একটি কমিউনিটি সেন্টারে শুরু হয় অনুষ্ঠান।

পুরোনো বন্ধুদের কাছে পেয়ে আবেগে ফেটে পড়েন সবাই। মধ্যাহন্ন ভোজের পর দুপুরের গড়াতেই শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ থেকে গান, মূকাভিনয় থেকে ব্যান্ড–ডিজে পার্টি-কি ছিলনা উৎসবে। এর আগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

.

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডা. জাহেদ খান। তিনি তার প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া যাবে না। লক্ষ্যপূরণে সর্বোচ্চ চেষ্টায় এগিয়ে যেতে হবে। বিশেষ অতিথি ছিলেন কলেজের শিক্ষক ফরিদ উদ্দিন।

বন্ধুদের কাছে পাওয়ার এই উৎসবের আহ্বায়ক ছিলেন আরাফাত। আর সমন্বয় করেন আকাশ, অলিক, বৃষ্টি ও জান্নাত।বিকেল হতেই ভেঙে যায় মিলনমেলা।বন্ধুরা আবারও নিজেদের গন্তব্যে ফেরেন, মনে মনে এই গান বেধে—আবার হবে তো দেখা, এই দেখাই শেষ দেখা নয় তো।

সর্বশেষ

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেয়ার চুক্তির প্রক্রিয়া বৈধ : হাইকোর্ট

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি

নির্বাচনকালীন ৬ দিন স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা জারি

চট্টগ্রামে চান্দগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print