ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মীরসরাইয়ের দুই যুবক নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নিহত আজিজুল হক শাহেদ ও  জিয়া উদ্দিন বাবলু।

ফেনীর সোনাগাজীতে মোটরসাইকেল দুর্ঘটনায় কবলিত হয়ে দুই যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় সোনাগাজী সড়কের মতিগঞ্জ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল রাস্তার পার্শ্বে কালভার্টের নীচে পড়ে গেলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৪ নং ধূম ইউনিয়নের নাহেরপুর এলাকার আজিজুল হক শাহেদ (২৮) ও একই উপজেলার ছদরমাদিঘী এলাকার জিয়া উদ্দিন বাবলু (২৫)।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ফেনী থেকে সোনাগাজী যাওয়ার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন সেতুর সাথে ধাক্কা লেগে গর্তে পড়ে যায়। এতে চালক ও আরোহীর মাথায় মারাত্মক জখম হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক সাহেদকে মৃত ঘোষণা করেন। বাবলুকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

স্থানীয় সুত্রে জানাগেছে রাতে মোটরসাইকেল চালিয়ে দুই বন্ধু মীরসরাই ফেরার পথে মতিগঞ্জ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের নীচে পড়ে যায়। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে ফেনীর ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে গেলে প্রথমে আজিজুল হক শাহেদ মারা যান। পরে গুরুত্বর অবস্থায় জিয়া উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাত ৩টায় জরুরী বিভাগের চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করে।

সর্বশেষ

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেয়ার চুক্তির প্রক্রিয়া বৈধ : হাইকোর্ট

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি

নির্বাচনকালীন ৬ দিন স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা জারি

চট্টগ্রামে চান্দগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print